মাগুরানিউজ.কম:
আর শীত শীত ভাব নিয়ে সন্তুষ্ট থাকতে হবে না। হাজারো বাধা ঠেলে শেষবেলায় মাথা তুলে দাঁড়াতে চাইছে শীত। নিম্নচাপের কাঁটা সরে গিয়েছে। বাতাস থেকেও বিদায় নিচ্ছে জলীয় বাষ্প।এবার শীতপ্রেমীদের জন্য আশার খবর দিল আবহাওয়া দপ্তর। আস্তে আস্তে পারদ পতনের সম্ভাবনা। আর দুদিনেই মধ্যে মিলবে শীতের দেখা।
বিদায় নিলেও শীতের পথে কাঁটা বিছিয়ে গিয়েছিল নিম্নচাপ। বাতাসে জলীয় বাষ্প থাকায় উত্তুরে হাওয়ায় তেমন কনকনে ভাব ছিল না। ফলে রাতের পারদ চড়ছিল, শীত তেমনভাবেও পড়ছিল না। ডিসেম্বরের মাঝে এসেও শীত শীত ভাব নিয়ে তুষ্ট থাকতে হচ্ছিল। গত দু’তিন দিন ধরেই রাতের তাপমাত্রা থাকছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি।
এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার-রবিবার পারদ পতনের সম্ভাবনা। তারপরই জাঁকিয়ে পড়বে শীত। আকাশ পরিস্কার থাকবে। রাতের তাপমাত্রা কমবে। চলতি সপ্তাহের শেষেই হয়তো লেপ, ফুলহাতা সোয়েটারের মজা নিতে পারবেন।


