আমার সোনার বাংলা…

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

আমার সোনার বাংলা…। গাইতে গাইতে পতাকা নিয়ে ঘুরছেন করিমউদ্দিন শেখ। পেশায় তিনি একজন ফেরিওয়ালা। প্রতি বছরের ডিসেম্বর ও মার্চ মাস এলেই তিনি ফেরি করে জাতীয় পতাকা বিক্রি করে বেড়ান। কুষ্টিয়া শহর থেকে মাগুরা শহরে এসেছেন। ফেরি করে বিক্রি করছেন জাতীয় পতাকা। সন্ধ্যায় তিনি আবারও কুষ্টিয়া ফিরে যাবেন।

করিমউদ্দিন শেখ জানালেন, বিভিন্ন দোকানে দোকানে এবং মাইক্রোবাস, ইজিবাইকসহ বিভিন্ন ইঞ্জিনচালিত যান ও শ্যালোইঞ্জিনচালিত যান নসিমন, করিমনে এসব পতাকা বিক্রি করেছেন। পতাকা কিনছেন রিকশা-ভ্যান, বাইসাইকেল-মোটরসাইকেল চালকরা। আর সামনে পড়লে শিশুদের কথা তো বলার অপেক্ষা রাখে না। তারা কেনে পতাকা ও মাথার ফেটি।

তিনি আরো জানালেন, ঢাকার গাজীপুর জেলা থেকে মার্চ ও ডিসেম্বর মাসে পতাকা কিনে আনেন। ফেরি করে বিক্রি করে বেড়ায় বিভিন্ন জেলা ও গ্রাম-গঞ্জে। তিনি ছোট-বড় সব ধরনের পতাকা কিনে নিয়ে আনেন। পরে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরাসহ বিভিন্ন জেলায় ফেরি করে বিক্রি করে থাকেন। বছরের অন্য সময় তিনি কসমেটিক্স ফেরি করে বিক্রি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: