তিন মাসের মধ্যে মাগুরা আওয়ামী লীগের সকল ইউনিটের কাউন্সিল – এমপি স্বপন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

তিন মাসের মধ্যে মাগুরা জেলা আওয়ামী লীগের সকল ইউনিটের কাউন্সিল সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন স্বপন এমপি। বুধবার মাগুরা নোমানি ময়দানে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডুর সংবর্ধনা ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন তিনি।

প্রধান অতিথি আবু সাইদ আল মামুন স্বপন দলীয় নেতাদের জামাত-বিএনপি’র প্রতি অনুরক্ততা ও প্রেম পরিহার করে দল ও দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে জেলার ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন ইউনিটের কাউন্সিল সম্পন্ন করার নির্দেশ দেন।

মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি, বিদায়ী জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, হাজি গোলাম মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ শাহিন, প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম সহ আরো অনেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: