সবাই মিলে মাগুরার উন্নয়ন – জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-

এলাকার উন্নয়নকে পিছিয়ে রেখে কারো ভাগ্যের উন্নয়ন হলে তা কখনো সামগ্রিক উন্নয়ন বলে গন্য হয় না। তাই সবাই মিলে একত্রে মাগুরার গণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। আর তাহলেই অনুসরনীয় হবে মাগুরা। মাগুরাকে মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক ডিজিটাল জেলা হিসেবে সারাদেশে অনুসরণীয় করে তুলতে জেলা পরিষদ সবাইকে নিয়ে মিলিতভাবে কাজ করবে।

মাগুরা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আজ বুধবার মাগুরা নোমানী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি, বিদায়ী জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, হাজি গোলাম মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ শাহিন, প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম সহ আরো অনেকে।

সভা থেকে নতুন জেলা পরিষদ চেয়ারম্যান সফলভাবে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করতে সকলের প্রতি আহবান জানান। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পংকজ কুন্ডুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: