উন্মুক্ত হলো মাগুরা’র ‘থিম সং’- আমাদের মাগুরা

মাগুরানিউজ.কম:

রাজীব মিত্র জয় –

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কার্যক্রমের অধীন জেলা ব্র্যান্ডিং কর্মকাণ্ডের আওতায় মাগুরা জেলাকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত করার অংশ হিসেবে একটি ‘থিম সং’ তৈরী করা হয়েছে। গানটিতে মাগুরা জেলার সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা, মুক্তিযুদ্ধে এ জেলার অবদান, সর্বোপরি এখানকার মানুষ সম্পর্কে কাব্যিকভাবে আলোকপাত করা হয়েছে।

আজ ১০ ডিসেম্বর সন্ধায় আছাদুজ্জামান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ থিম সং পরিবেশিত হয়। একইসাথে উন্মোচিত হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর ট্রফি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড: বিরেন শিকদার এমপি, কামরুল লায়লা জলি এমপি, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পংকজ কুমার কুণ্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগ সভা সভাপতি আবু নাসির বাবলুসহ জেলার বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, শিক্ষক, সাংস্কৃতিক ও ক্রীড়াশুভানুধ্যায়ী, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ।

চারজন শিল্পী থিম সংটি পরিবেশন করেন। এরপর এই গানের সাথে নৃত্য পরিবেশিত হয়।

স্বপ্নের মাগুরা জেলার থিম সং ‘আমাদের মাগুরা’ এর গীতিকার ও সুরকার সুযোগ্য জেলা প্রশাসক আতিকুর রহমান।

 থিম সং:  আমাদের মাগুরা

আমরা সবাই, হাতে হাত ধরে / সামনে এগিয়ে যাই।
মাগুরা নামের এক স্বপ্নলোকে / শহর ছেড়ে অনেক দূরে
স্মৃতি ঘেরা সেই নদীর তীরে / আমাদের স্বপ্ন সাজাই। (২)

১ম অন্তরা

যেখানে প্রকৃতি হাসে / কি যে ভালোবাসা নিয়ে / সবাইকে স্বাগত জানায়।
কবির কবিতাগুলো কাহিনী হয়ে / হারানো অতীতে নিয়ে যায় (২)
মুক্তিযুদ্ধের দীপ্ত শপথে / বাংলাদেশকে খুঁজে পাই।

আমরা সবাই, হাতে হাত ধরে / সামনে এগিয়ে যাই।
মাগুরা নামের এক স্বপ্নলোকে / শহর ছেড়ে অনেক দূরে
স্মৃতি ঘেরা সেই নদীর তীরে / আমাদের স্বপ্ন সাজাই। (1)

২য় অন্তরা

এখানে আগামী আসে / সম্ভাবনা নিয়ে / সবার ঘরের আঙিনায়।
আমরা এনে দেব নতুন সকাল / থাকবে না কেউ হতাশায় (২)
ফিরে এসো বন্ধু আমার / চল জীবনের গান গেয়ে যাই।

আমরা সবাই, হাতে হাত ধরে / সামনে এগিয়ে যাই।
মাগুরা নামের এক স্বপ্নলোকে / শহর ছেড়ে অনেক দূরে
স্মৃতি ঘেরা সেই নদীর তীরে / আমাদের স্বপ্ন সাজাই। (২)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: