মাগুরানিউজ.কম:
প্রয়াত মেয়র আনিসুল হকের শেষ নামাজের জানাজা পড়ানো হয়েছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। শনিবার বাদ আসর সেখানে শেষ জানাজা পড়ানো হয়। জানাজা শেষে মেয়র আনিসুল হক বনানী কবরস্থানে শায়িত হবেন।
আর্মি স্টেডিয়ামে শেষ জানাজায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।


