মাগুরানিউজ.কম:
মাগুরার শালিখা উপজেলার মশাখালীতে ফটকি নদীর উপর সেতু নির্মাণ সম্পূর্ন হলেও সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতুটি।
জানা যায়, বৃহত্তর যশোর জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মাগুরা জেলার শালিখা উপজেলাধীন সিংড়া-হাটগোপালপুর সড়কে মশাখালী রাস্তার ২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ করা হয়। কাজের সমাপ্তির তারিখ ১৫-০৬-২০১৭। ঠিকাদার প্রতিষ্ঠান ইউনিক কনষ্ট্রাকশন ( প্রা: ) ঝিনাইদহ।
দীর্ঘ কয়েক মাস পূর্বেই সেতুর নির্মান কাজ সম্পূর্ন হলেও ব্রীজের দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক না থাকায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। কোন কাজেই আসছেনা সেতুটি। এলাকাবাসী দাবি জানিয়েছে দ্রুত সেতুটির দুই পাশের সংযোগ সড়ক নির্মান করে চলাচলের উপযোগী করার।


