মাগুরানিউজ.কম:
মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ৪র্থ কোয়ার্টার ফাইনালে আজ লে. শেখ জামাল ধানমন্ডী ক্লাব টাঙ্গাইল আরিয়ান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছে।
খেলার প্রথমার্ধের ৩০ মিনিটে শেখ জামালকে এগিয়ে দেন বিদেশি খেলোয়াড় মাহমুদুবা। ৫ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভোজান। ৮৪ মিনিটে ভোজান আরও একটি গোল করে ৩-০ গোলে দলের জয় নিশ্চিত করেন।
২টি গোল করে ম্যাচ সেরা হন ভোজান।
আগামী ২৯ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় সেমিতে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকার সাইফ স্পোর্টিং ক্লাব।


