মাগুরা টেক্সটাইল মিলে শ্রমিকদের বিক্ষোভ

মাগুরানিউজ.কম:

শহর প্রতিবেদক- 

চাকরি পুনর্বহালের দাবিতে বিটিএমসি নিয়ন্ত্রণাধীন মাগুরা টেক্সটাইল মিলের বাধ্যতামূলক ছাটাইকৃত শ্রমিকরা সোমবার দুপুরে মিলের ভিতরে বিক্ষোভ করেছে। 

বিক্ষোভরত শ্রমিকরা আদালতের আদেশ নিয়ে দুপুর ১টার দিকে মিল ব্যবস্থাপকের কার্যালয়ে যোগদান পত্র নিয়ে হাজির হয়। কিন্তু মিল ব্যবস্থাপক নারায়ন চন্দ্র সাহা তাদের যোগদানপত্র গ্রহণ করতে অসম্মতি জানালে তারা মিলের ভিতরে বিক্ষোভ মিছিল করে।

অব্যাহত লোকসানের কারণে ১৯৯৯ সালের ৩১ মে বিটিএমসি মাগুরা টেক্সটাইল মিলের প্রায় ৮শত শ্রমিককে বাধ্যতামূলক অবসর দিয়ে লে-অফ ঘোষণা করে। কিন্তু ২৩ শ্রমিক ওই ঘটনার প্রতিবাদে আদালতে রিট পিটিশন দাখিল করলে এ বছরের ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট শ্রমিকদের পুনর্বহালের পক্ষে রায় দেয়। যে রায়ের অনুলিপিসহ যোগদান পত্র নিয়ে শ্রমিকরা মিল ব্যবস্থাপকের স্মরণাপন্ন হয়।

বিক্ষোভরত শ্রমিকদের পক্ষে ফারুক হোসেন বলেন, বিটিএমসি বাধ্যতামূলক অবসার দেওয়ায় আমরা পরিবার পরিজন নিয়ে অসহায় দিন যাপন করছি। এদিকে এ বছরের ২১ মার্চ প্রধানমন্ত্রী নতুন করে মিলটি চালুর ঘোষণা দেওয়ার পর বর্তমানে মিলে অনেক শ্রমিক নিয়োগও করা হয়েছে। কিন্তু আমাদের নিয়োগের কোন ব্যবস্থা হয়নি। যে কারণেই আমরা আদালতের রায় নিয়েই হাজির হয়েছি।

এদিকে মাগুরা টেক্সটাইল মিলের ব্যবস্থাপক নারায়ন চন্দ্র সাহা বলেন, শ্রমিকদের কাছ থেকে বিষয়টি জানার পর বিটিএমসি’র উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু যোগদানপত্র গ্রহণের বিষয়ে কোন নির্দেশনা না পাওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে।

এদিকে মাগুরা টেক্সটাইল মিলে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান এবং সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষোভরত শ্রমিকদের নিবৃত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: