গ্রাম-বাংলায় শীতের আমেজ

মাগুরানিউজ.কম:

রাজীব মিত্র-

রাস্তার দু’ধারে সারিবদ্ধ খেজুর গাছ। চলছে গাছের পরিচর্যা। এসব গাছিদের চেষ্টা আর পরিশ্রমই বলে দিচ্ছে প্রকৃতিতে লেগেছে শীতের ছোঁয়া। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশায় টিনের চালা থেকে পড়ছে হালকা বৃষ্টির মত পানি।

এদিকে শীতে শীতবস্ত্র, তোশক লেপের দোকানের ভীর করছে মানুষ। এজন্য মাগুরা শহরসহ উপজেলার হাট-বাজারগুলোতে লেপ-তোশক তৈরির কারিগরদের ব্যস্ততা এখন তুঙ্গে।

এদিকে দিনের বেলায় রোদের কারণে আবহাওয়া কিছুটা গরম থাকলেও রাতের বেলায় কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় অনেকাংশে বেড়ে যায় ঠান্ডার পরিমাণ। ফলে আক্রান্ত হচ্ছে সর্দিকাশি নিউমোনিয়াসহ বিভিন্ন প্রকার শীতজনিত রোগে শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে বয়স্করাও।

আসলেই আমাদের দেশ বিভিন্ন ঋতু তার আপন রুপে সজ্জিত হয়। শীতের সকালে ধানের শীষে, ঘাসে শিশির লেগে থাকছে। শিশির বিন্দুর যে আপেক্ষিক রুপ তা যে কেবল বাংলা মায়ের মাঝেই দেখা যায়। শীত মৌসুমে গ্রাম ও শহরের হাঁট বাজারে ডালায় ডালায় বসে নানা সবজির পসরা। ফুলকপি, বাঁধাকপি, মূলা , শালগম, ওল, গাজর, টমেটো আরও কত কি। পাশাপাশি অতিথি পাখির আগমণে শীত আমেজ বেড়ে যায় বহুগুনে।

তবে এই অপরূপ শীতের সৌন্দর্য্যের মহিমায় ভুলে গেলে চলবে না সেই সব ছিন্নমূল মানুষদের কথা যারা একটুকরো শীতের কাপড় বা মাথা গোঁজার ঠাই নেই। তাদের কাছে শীত আনন্দের নয় অভিশাপের। আর তাই সকলে নিজের সাধ্যমত হতদরিদ্র মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পৃথিবীতে ভ্রাতৃত্ববোধ ও মানবতাকে সুদৃঢ় করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: