মাগুরা শহরে হাজির পদ্মফুল

মাগুরানিউজ.কম:

জয় মিত্র-

মাগুরা শহরের পুরাতন বাজারে ঢোকার মুখ। সকাল সাড়ে সাতটা। সাতসকালেও স্থানটিতে উৎসবের আমেজ। উৎসবের ছোঁয়া পথচলতি মানুষের হাতে ধরা বাজারের ব্যাগটিতেও। এই পথে আর যে দৃশ্যটি শুধু বছরের এ সময়ই দেখা যায়, তা হলো ঝাঁকাভর্তি পদ্মফুল।

সড়কের দুই পাশে পদ্ম ফুলের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। ঝাঁকা ঝাঁকা গোলাপি পদ্মের কলিতে রঙিন হয়ে আছে পুরো পথ। ক্রেতা-বিক্রেতারা বললেন, দুর্গাপূজার আবশ্যিক উপাদান এই পদ্ম। পঞ্চমীর রাত থেকে দশমী পর্যন্ত প্রতিদিনের পূজায় ১০৮টি করে পদ্মফুল দরকার হয়।

১০৮টি কেন? জানতে চাইলে ফুল কিনতে আসা মৃদুল বললেন, ‘দেবী দুর্গার এক শ আটটি নাম। সকালে পুজোর সময় প্রতি নামে একটি করে ফুল অর্পণ করতে হবে। একটা ফুল কম হলেও পুজো হবে না।’

বাজারের পদ্মফুলগুলো এসেছে প্রত্যন্ত অঞ্চল থেকে। ফুলবিক্রেতারা জানান, শুধু দুর্গাপূজার সময়েই এই ব্যবসা করেন। এমনিতে কৃষিকাজ করেন। তবে ১০-১২ বছর ধরে পূজার সময় গ্রামের বিল ঝিল থেকে পদ্ম তুলে এনে বিক্রি করছেন। বললেন, ‘মায়ের পূজার সময় হলে এই জলপদ্ম ফোটে। সারা বছর পাওয়া যায় না। আমরাও এই সময় ফুল বেচে কিছু আয় করি।’

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় কমতে থাকে। বিক্রেতারা জানান লক্ষ্মীপূজাতেও লাগবে পদ্মের অঞ্জলি। এরপর এই ইট কাঠের শহরে ঝাঁকা ভরা পদ্মের এ দেখা পেতে অপেক্ষা করতে হবে আগামী শারদ উৎসব পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: