মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের গরীব, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক সোমবার সকালে অানুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।
কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট এর অর্থায়নে শ্রীপুর ডিগ্রি কলেজ এর সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সুরভি ’ এ অনুষ্ঠানটির আয়োজন করে।
শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মসিয়ার রহমান।
এসময় বক্তব্য রাখেন সদস্যদের মধ্যে আবুল কালাম আজাদ, শিক্ষার্থীদের মধ্যে কামরুল শেখ ও তানজিলা আরফিন নুপুর প্রমুখ।
প্রতিষ্ঠানটি ২০১২ সাল থেকে বর্তমান পর্যন্ত এ বৃত্তি প্রদান কার্যক্রমটি চলমান রেখেছে এবং এভাবেই প্রতিবছর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
বৃত্তিপ্রাপ্তদেরকে ৫ হাজার টাকা করে দুই কিস্তিতে মোট ১০ হাজার চেক প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে একাদশ শ্রেণির ২য় বর্ষের অরুণ কুমার বিশ্বাস, কামরুল শেখ, রিমন বিশ্বাস, তানজিলা আরফিন নুপুর ও তরুণ কুমার পাল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।


