শূন্য পদ নিয়ে বিপাকে মাগুরার আইনজীবী ও বিচারপ্রাথীরা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় একটি সহকারী জজ ও দুটি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের পদ শূন্য থাকায় আইনজীবী ও বিচারপ্রাথীরা বিপাকে পড়েছে। ফলে মামলার দিন পরিবর্তন হচ্ছে।

জানাগেছে, মাগুরা সদর সহকারী জজের পদটি প্রায় এক বছর যাবত শূণ্য রয়েছে। তৎকালীন সিনিয়র সহকারী জজ মোয়াজ্জেম হোসেন বদলীর পর থেকে পদটি শূণ্য রয়েছে। বর্তমানে যুগ্ন জেলা জজ -২য় আদালতের বিচারক মিজানুর রহমান ভারপ্রাপ্ত বিচারকের দায়িত্ব পালন করছেন। ফলে তার নিজের বিচারিক আদালতের কাজ করে মাগুরা সদর সহকারী জজ আদালতের বিচারিক কাজ করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে। ফলে মামলার দিন পরিবর্তন হচ্ছে। জেলার চারটি উপজেলার মধ্যে সদর সহকারী জজ আদালতে মামলার সংখ্যা সবচেয়ে বেশী ।

অন্যদিকে ২ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের পদ দীর্ঘদিন শুণ্য রয়েছে। মাগুরার চার উপজেলায় ৪টি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের পদ থাকলেও রযেছেন ২ জন। শূন্য রয়েছে ২টি। ২ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটকে তাদের অতিরিক্ত দ্বায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে তাদের নিজের বিচারিক আদালতের কাজ করে অন্য আদালতের বিচারিক কাজ করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে। বিচারকের পদশূণ্য থাকায় বিচারপ্রাথীরা বিপাকে পড়েছেন। ফলে মামলার দিন পরিবর্তন হচ্ছে ।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু জানান, মাগুরা সদর সহকারী জজ এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের পদ দীর্ঘদিন শুণ্য রয়েছে। আইনজীবী ও বিচারপ্রাথীরা বিপাকে পড়েছে মামলার দিন পরিবর্তন হচ্ছে। অবিলম্বে এখানে নতুন বিচারক পোষ্টিং দেয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: