দুর্গা প্রতিমা বিসর্জন ও মেলা নিয়ে বিশেষ নির্দেশনা

মাগুরানিউজ.কম:

ওয়েব প্রতিবেদকঃ 

আসন্ন দুর্গাপূজার প্রতিমা বিসর্জন রাত আটটার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মণ্ডপপ্রাঙ্গণে মেলা নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে এক বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

এ বছর পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাব্যবস্থার সুবিধার কারণে আতশবাজি না ফোটানোর জন্য অনুরোধ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ গণমাধ্যমে বলেন, পূজামণ্ডপে দুটি কমিটি করার জন্য বৈঠকে তাগিদ দেওয়া হয়। সেগুলো হলো সব ধর্মের মানুষের সমন্বয়ে একটি আইনশৃঙ্খলা কমিটি করা। আর দ্বিতীয়টি হলো ইভ টিজিং রোধে নারী স্বেচ্ছাসেবীদের দিয়ে কমিটি গঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: