বীর নিবাসের বাসিন্দা মাগুরার ২৫ গৃহহীন মুক্তিযোদ্ধা

মাগুরানিউজ.কম:

রাজীব মিত্র জয় –

বাড়ির নাম ‘বীর নিবাস’। সবুজ দেয়ালের মাঝে লাল রঙের জানালা। সুন্দর ছিমছাম একতলা বাড়ি। বাড়ির সামনে পতপত করে উড়ছে জাতীয় পতাকা। বাড়ির দেয়ালে সাদা পাথরের উপরে কালো হরফে খোঁদাই করে লেখা আছে মহান মুক্তিযুদ্ধে বিরোচিত অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। 

গৃহহীন মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের লক্ষে বর্তমান সরকার মাগুরা জেলায় ২ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা টাকা ব্যায়ে ২৫ টি বাড়ী নির্মান করে গৃহহীন মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেছে। সরকারের বরাদ্ধকৃত টাকায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এসব বাড়ির নির্মান কাজ বাস্তবায়ন করেছে। 

২৫ টি বাড়ীর মধ্যে মাগুরা সদর উপজেলায় ৭টি, শ্রীপুর উপজেলায় ১০টি, মহম্মদপুর উপজেলায় ৬টি ও শালিখা উপজেলায় ২টি বাড়ী নির্মান করা হয়েছে। 

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব নির্মিত বাড়ীগুলি পরিদর্শন করেছেন এবং বাড়ীর মালিকদের সাথে আলাপ করে সন্তোষ প্রকাশ করেছেন।

জেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি বাড়ি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৯ লাখ ১৭ হাজার টাকা। ২৫ টি বাড়ির জন্য ব্যয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা। সাড়ে ৬০০ বর্গফুট আয়তনের একতলা ভবনে তিনটি কক্ষ ও বারান্দা রয়েছে। ভবনের সাথে একটি স্থায়ী রান্না ঘর, ল্যাট্রিন, গরুর গোয়াল, মুরগি পালনের ঘর ও টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: