মাগুরানিউজ.কম:
প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ চলায় ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই তিনদিন ক্যাবল মেরামতের কাজ চলবে, ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িক সমস্যার সম্মুখীন হবেন।
এ বিষয়ে সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ম্যানেজিং ডিরেক্টর মনোয়ার হোসেন গণমাধ্যমে জানিয়েছেনন, ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।


