মাগুরার আগামীর টেনিস তারকাদের প্রশিক্ষণ কর্মসূচী

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা টেনিস ফেডারেশন আয়োজনে তৃনমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়ারদের প্রশিক্ষণ কার্যক্রমের আজ উদ্বোধন করা হয়। মাগুরা টেনিস ক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বলেছেন, আজকের শিশুরাই একদিন বিশ্ব সেরা খেলোয়াড় হবে। ক্রীড়ার বিভিন্ন বিভাগে তৃণমূলের ছেলে-মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করছে। সেই লক্ষ্য বাস্তবয়নে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনতে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে ১৩১ টি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছে।

মাগুরা টেনিস ক্লাবের সভাপতি পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরশিদ আনোয়ার, জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা টেনিস ক্লাবের সহ-সভাপতি এ্যাড. হাসান সিরাজ সুজা, টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। আগামী ১০ জানুয়ারী এ কার্যক্রম শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: