শীতের রাতে মাগুরা নিউজের উষ্ণতার ছোঁয়া

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

শুক্রবার রাত ৮টা। একদিকে শৈত্য প্রবাহ আর অন্যদিকে শিরশিরে বাতাসের কারনে মাগুরাতে আজ তীব্র শীত। আর তীব্র শীতে কাঁপছে মাগুরার হত দরিদ্র মানুষেরা। কনকনে শীত আর হিমেল হওয়ায় কাবু হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষজন।

সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন স্থানে শুয়ে আছে সম্বলহীন বিভিন্ন বয়সী কয়েকজন মানুষ। এসব মানুষের অধিকাংশেরই ছেড়া কিংবা অর্ধ ছেড়া কাঁথা কিংবা চাদরই তাদের একমাত্র সম্বল। শীতে কিছুতেই ঘুমাতে পারছে না। ছেঁড়া কাগজে আগুন ধরিয়ে দিয়ে উত্তাপ নেওয়ার চেষ্টা করছে কেউ কেউ।

সম্বলহীন শীতার্ত ঐ মানুষগুলোর হাতে মাগুরা নিউজের পক্ষ থেকে তুলে দেয়া হলো ৬টি নতুন কম্বল। কম্বলগুলি এই শীতের রাতে অসহায় ঐসব মানুষের দেহ-মনে যেন প্রবাহিত হলো উষ্ণ পরশ আর আনন্দের ছোঁয়া।

কম্বল বিতরণ প্রসঙ্গে মাগুরা নিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয় বলেন, মাগুরাতে অনেক মানুষ শীতে কষ্ট পাচ্ছে। শীত বস্ত্র কেনার সামর্থ নেই এদের। আজ শহরের আশেপাশে যে সব মানুষ শীতে কষ্ট পাচ্ছে তাদের জন্য আমরা এ কম্বলগুলো বিতরণ করছি।

তিনি আরও বলেন, আমরা হয়তো সবার হাতে হাতে শীতের কাপড় পৌঁছাতে পারবো না। তবুও যতটুক পারা যায় আমরা চেষ্টা করছি।

তিনি শীতে কষ্ট পাওয়া এসব মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: