মাগুরানিউজ.কমঃ
১৪ আগস্ট শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন।
শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে জেলা ও উপজেলা পূজা ও জন্মাষ্টমী উদযাপন কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।


