আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, জানুয়ারি মাসে দেশজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। পাশাপাশি দেশজুড়ে মাঝারি থেকে ঘন কুয়াশার কথাও উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি জানুয়ারী মাসের আবহাওয়ার পূর্বাভাস জানাতে গিয়ে এমন তথ্য দিয়েছেন।
আবাহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেছেন, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যত্র দুয়েকটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


