মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ এর শুভ উদ্বোধন আজ সকালে শালিখায় অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মাহবুবর রহমান, জেলা প্রশাসক, মাগুরা।
অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা এফএ আবদুল জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোঃ মুনিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আজমুল হক, উপজেলা চেয়ারম্যান শালিখা জনাব মোঃ মোজাফফর হোসেন টুকু, উপজেলা নির্বাহি অফিসার শালিখা জনাব মোঃ মমিন উদ্দিন।


