মাগুরানিউজ.কমঃ
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং বিভিন্ন মামলার আসামী। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।


