মাগুরায় আ.লীগ সাধারণ সম্পাদকের ওপর হামলা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মান্নানকে আজ বৃহস্পতিবার সকালে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মহম্মদপুর উপজেলা আ.লীগের নেতাকর্মীরা মাগুরা-মহম্মদপুর সড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে। এছাড়া জেলা আইনজীবী সমিতি দুপুর দেড়টায় এ্যাড. মান্নানের উপর হামলার প্রতিবাদে জেলা জজ আদালতের সামনে মানববন্ধন করেছে।

হামলার শিকার আব্দুল মান্নান জানান, সকালে তিনি পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশে মহম্মদপুরের বেথুলিয়া গ্রাম থেকে মাগুরা শহরে আসছিলেন। পথিমধ্যে বিনোদপুরের তল্যাবাড়িয়া এলাকায় প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। হামলাকারীরা বিনোদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শিকদারের লোক বলে জানান তিনি।  

এদিকে আব্দুল মান্নান আহত হওয়ার খবরে বিনোদপুর ও মহম্মদপুর উপজেলা আ.লীগের নেতাকর্মীরা ঘটনার পরপরই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাগুরা-মহম্মদপুর সড়ক অবরোধ করে রাখে। পরে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: