প্রাণহীন অথচ বস্ত্র আছে, প্রাণ আছে কিন্তু বস্ত্রহীন!!!

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র জয় –

প্রাণহীন অথচ কাপড় আছে, প্রাণ আছে কিন্তু বস্ত্রহীন। এমন দৃশ্যের মুখোমুখি যখন হতে হয় তখন যে অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ যোগ্য নয়। কথা হয় এমনই কয়েকজন শিশুর সাথে।

কেমন কাটছে ঈদ প্রশ্ন করতেই তাদের দু’চোখের কোণে লোনা পানি জমাট বাধে। চোখ মুছেই বললো- আমাদের আবার ঈদ আছে নাকি! ঈদের আগে পরে এবং ঈদের দিন আমাদের কাছে সব সমান। মনে খুব কষ্ট নিয়ে ঐ শিশুরা বলল, ঈদের দিন আমাদের হাতে একটি টাকাও থাকে না। কেউ আমাদের জন্য দরদ করে একটি টাকাও দেয় না।

আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দে মেতে উঠতে সবাই যার যার মতো প্রস্তুতি নিয়েছেন মেতে উঠার উৎসবকে পালন করার জন্য। ধুম পড়েছে কেনাকাটার। কিন্তু কারো জন্য ঈদ মানে হৃদয়ের এক কষ্টের বন্যা- ঈদ মানে তাদের কাছে শুধু মাত্রই কাগজে-কলমেই সীমাবদ্ধ। ঈদ আসে ঈদ যায়, কিন্তু ঈদের সামান্যতম ছোঁয়া লাগে না অনেক সুবিধাবঞ্চিত শিশুদের। আনন্দ দেয়ার মত কেউই নেই এবং তাদের খোঁজ নেওয়ার মত কেউ নেই।

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে এতিম শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য কর্তৃপক্ষ তাদেরকে জামা, পায়জামা, জুতা দিয়ে থাকে। কিন্তু এসব সুবিধার বাইরেও রয়েছে অসংখ্য শিশু। এক কথায় তাদের যেন দেখার কেউ এই পৃথিবীতে নেই। এসব  শিশুদের সাথে কথা বললে তারা এক বাক্যে বলেন আমাদের কোনো ঈদ নেই। কেউ আমাদের খবর রাখে না।

চলমান সমাজ ব্যবস্থায় আমাদের চারপাশের নাম করা সমাজ সেবক, জনদরদী, বহুশিল্পপতি ও দানবীর থাকলেও এ সকল শিশুদের দেখার জন্য বা খোঁজ নেওয়ার জন্য কেউ একবারও তাকায়নি। তাদের পাশে দাঁড়াইনি কোনো দানবীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: