বছরের প্রথমদিনই শিশুদের জন্য বিরাট সুখবর!

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক –

বছরের প্রথমদিনই শিশুদের ও অবিভাবকদের জন্য বিরাট সুখবর।শিশুদের শরীরের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ বহন নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশিত হয়।

এর আগে ২০১৬ সালের ৭ ডিসেম্বর শিশুদের শরীরের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ বহন নিষিদ্ধে ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে আইন প্রণয়নের আগ পর্যন্ত শিশুদের ভারী স্কুলব্যাগ বহন করা যাবে না, এ মর্মে ১ মাসের মধ্যে সার্কুলার জারি করতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাসুদ হাসান দোলন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: