মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস ২০১৭ পালিত

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন –

“সমাজসেবার উদ্ভাবন-এবার সেবায় ডিজিটাইজেশন” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার মাগুরাতে জাতীয় সমাজ সেবা দিবস ২০১৭ পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে সকাল ১১টায় কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বর এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মাহেনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুণ্ডু, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিমসহ অন্যান্যরা।

মহম্মদপুরে সকালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: