মাগুরায় খুঁজে পাওয়া যাচ্ছেনা ‘টিসিবি’র পণ্য

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় খুঁজে পাওয়া যাচ্ছেনা ‘টিসিবি’র পণ্য। জানাগেছে একারণে ৬ জন ডিলারের মধ্যে মাত্র একজন ডিলার পণ্য তুলেছেন।

মাগুরায় টিসিবি পণ্যের দেখা মিলছে না ভোক্তাদের এমন অভিযোগ পেয়ে বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে চিনি প্রতি কেজি ৭৪ টাকা, ছোলা ৮৫ টাকা, সয়াবিন তেল ৮৮ টাকায় বিক্রি হলেও টিসিবি বিক্রয়কেন্দ্রে চিনি ৫৫ টাকা ছোলা ৭৫ ও সয়াবিন ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আর মসুরের ডাল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অথচ বাজারে মসুর ডাল ৭০ টাকায় পাওয়া যায়।

একাধিক শহরবাসী বলেন, ‘টিসিবি পণ্য আমাদের মত স্বল্প আয়ের মানুষের জন্য একটু স্বস্তির নিশ্বাস। যতদূর জানি মাইকিং করে ট্রাকযোগে এসব পণ্য বিক্রি করার কথা। কিন্তু রমজান আসার পর থেকে এরকম কোনও গাড়ির খোঁজ পাইনি।’

৬ জন ডিলারের মধ্যে টিসিবির পণ্য বিক্রেতা একমাত্র ডিলার জেটিসি রোডের মইনুল ইসলাম বলেন, ৬ জন ডিলারের মধ্যে একমাত্র তিনিই পণ্য তুলেছেন।রমজানের চারদিন আগেই আমি টিসিবির চারটি পণ্য সংগ্রহ করেছি। তিনদিনের মধ্যেই স্বল্পমূল্যের কারণে চিনি, ছোলা ও সয়াবিন শেষ হয়ে গেলেও চড়া মূল্যের কারণে মসুর ডাল কেউ কিনছে না।’

তিনি বলেন, ‘৯০০ কেজি মসুর ডাল তুলেছিলাম। যার ৩০০ কেজি এখনও অবিক্রিত। আবার পণ্য তুলতে গেলে আমাকে বাধ্যতামূলকভাবে মসুর ডাল তুলতেই হবে। তাই আমি আর পণ্য তুলছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: