মাগুরানিউজ.কমঃ
ওয়েব ডেস্ক:
হিমসাগরের গন্ধ মাখা জৈষ্ঠ্য শেষের মুখে। পূর্বাষাঢ়া নক্ষত্র সূর্যের সঙ্গে আড়ি-ভাবের মকদ্দমা শেষ করে বলছে আসছি। সত্যিই আসছে, নীল নবঘনের আগমনি সুর শোনা গেছে।
বর্ষার আগেই আগ রাতভর বৃষ্টি হয়েছে। এর কারণ আবার নিম্নচাপ। বঙ্গোপসাগরে লঘু নিম্নচাপ ক্রমশ ঘন হচ্ছে। এর ফলে বর্ষার আগেই বর্ষার স্বাদ।
আবহাওয়া বলছে, পাঁজিপুঁথির বর্ষাকালের সূত্র ধরেই আষাঢ়ের প্রথম থেকেই বর্ষা শুরু হচ্ছে।
এদিকে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
Like this:
Like Loading...