মাগুরানিউজ.কমঃ
ঈদে ঘরে ফেরা মানুষের জন্য বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১২ জুন। ট্রেনে ঈদের আগের পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। বাসের টিকিট আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি হবে।
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময় নির্ধারণের জন্য বৃহস্পতিবার সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। কর্মকর্তারা জানিয়েছেন, ওই দিন ১২ জুন টিকিট বিক্রির বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার জানান, ১২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
ইতিমধ্যে অনেকে বাসের অগ্রিম টিকিটের জন্য বাসের কাউন্টারগুলোতে অনুরোধ করে রেখেছেন। এর মধ্যে ২২ ও ২৩ জুনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানা গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২৭ জুন ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে ২২ ও ২৩ জুন বাড়ি ফেরার জন্য সবচেয়ে ভালো সময় বলে মনে করা হচ্ছে। ২৭ জুন ঈদ হলে আগের দিন সোমবার থেকে ঈদের ছুটি শুরু হবে। এর আগে ২২ জুন বৃহস্পতিবার। পরদিন ২৩ ও ২৪ জুন শুক্র ও শনিবার নিয়মিত ছুটি থাকে।


