প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে কমিটি গঠন

মাগুরানিউজ.কমঃ

ওয়েব প্রতিবেদক-

প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য ৪৫৯টি উপজেলা কমিটি, পার্বত্য জেলাগুলোতে তিনটি জেলা কমিটি, আটটি মহানগর কমিটিসহ মোট ৪৭০টি কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ রহিম উল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

আবদুল মুনিম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনেক মুক্তিযোদ্ধা আবেদন করেও হাইকোর্টের স্থগিতাদেশ এবং অন্যান্য প্রক্রিয়াগত কারণে এখনো সনদ পাননি, ইতিমধ্যে অনেকের মৃত্যুও হয়েছে। তাঁদের প্রকৃত উত্তরাধিকারী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে অনলাইনে আবেদন করলে উপজেলা পর্যায়ে গঠিত যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তা গ্রহণ করা হবে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধারা প্রকৃত মুক্তিযোদ্ধা বিবেচিত হলে তাঁদের ওয়ারিশ বা সন্তানেরা বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: