মাগুরানিউজ.কমঃ
বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বৃষ্টিপাত নেই বললেই চলে। খাঁ খাঁ করছে দেশের মাঠ প্রান্তর। খাল-বিল, নদী-নালা ও জলাশয় পানিশূন্য হয়ে পড়ছে। ঘরে বাইরে সব খানেই বিরাজ করে অস্বস্তিকর পরিস্থিতি। ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। অসংখ্য পুকুর ও জলাশয় শুকিয়ে মরুভুমিতে পরিণত হয়েছে। অধিকাংশ খালের বুকে শাকসবজি চাষাবাদ করা হচ্ছে। জলাশয় শুকিয়ে যাওযায় মাছ পাচ্ছেন না জেলেরা। প্রচন্ড তাপদাহে ভুগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে।


