মাগুরানিউজ.কমঃ
২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর কর্তন করা হবে।
এছাড়াও পূর্ববর্তী বছরে সরকারি কলেজে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে ৭ দশমিক ৫ নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য বিদেশি ছাত্র-ছাত্রীদের কোটা পূর্বের ন্যায় ৫০ভাগ বহাল থাকবে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিডিএস-এর কোর্স পাঁচ বছর মেয়াদী হবে।
আজ রবিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আসন্ন ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।


