মাগুরানিউজ.কমঃ
আজ শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে মাইক্রো-ভ্যানের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত, ভ্যান চালক আহত
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে তিন হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
- শ্রীপুরে ইজিবাইক উল্টে বৃদ্ধ নিহত, আহত পরিবারের তিন সদস্য
- শ্রীপুরে "হাম - রুবেলা টিকাদান" ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা
- শ্রীপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
আগামী ৭ জুন ৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৩৮তম বিসিএসের সার্কুলার জারি করা হবে বলে পিএসসি সূত্রে জানা গেছে। চলতি মাসের ১৫ জুনের মধ্যেই ৩৮তম বিসিএসের সার্কুলার জারি করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে দীর্ঘদিন পর বাংলার পাশাপাশি ইংরেজি প্রশ্ন অনুষ্ঠিতব্য এই বিসিএসে দুই হাজার অধিক ক্যাডার নিয়োগের সুপারিশ করা হবে।
ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩৮তম বিসিএসের শূন্য পদের তালিকা পেয়েছে কমিশন। আগামী বছরের জানুয়ারিতে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহনের পরিকল্পনা রয়েছে।
ইত্তেফাক প্রকাশিত সংবাদে ৩৮তম বিসিএসের সার্কুলারের বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, জুন মাসের মধ্যেই ৩৮তম বিসিএসের সার্কুলার জারি করা হবে। একইসঙ্গে ৩৫তম বিসিএসের নন-ক্যাডারের ফলাফল যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা চলছে।
পিএসসি সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে ৩৮তম বিসিএসের সার্কুলার জারি পরিকল্পনা থাকলেও গত ১২ মার্চ থেকে শুরু হওয়া ৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা নিয়ে আগামী ৭ জুন পর্যন্ত ব্যস্ত থাকবে পিএসসি। তবে ৩৮তম বিসিএসের সার্কুলার জারির সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে কমিশন। ৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই কমিশন সভায় সার্কুলার জারি সিদ্ধান্ত অনুমোদন করে তা পত্রিকায় প্রকাশ করবে পিএসসি। এবার পিএসসির একজন নারী সদস্যকে আসন্ন ৩৮বিসিএসের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হচ্ছে।
আগামী বিসিএস লিখিত পরীক্ষায় ৫০ নম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। ৩৮তম বিসিএস পরীক্ষা থেকে ৫০ নম্বরের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন প্রণয়ন করা হবে। সাব কমিটির সুপারিশের ভিত্তিতে সম্প্রতি পিএসসির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথমদিকে বাংলাদেশ বিষয়াবলীতে ১০০ নম্বরের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন রাখার পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত পিএসসির এ সংক্রান্ত সাব কমিটি ৫০ নম্বর প্রশ্ন রাখার পক্ষে সুপারিশ করে। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনে প্রশ্ন প্রণয়ন করা হবে। এতে করে ইংরেজী ভার্সন ও ইংরেজী মাধ্যম থেকে আসা শিক্ষার্থীরা আগামীতে পরীক্ষা দিতে পারবেন ইংরেজী ভাষাতেই। এছাড়া টেকনিক্যাল ক্যাডারগুলোর পরীক্ষা আরো সময়োপযোগী করার পরিকল্পনা করা হচ্ছে।


