মাগুরানিউজ.কমঃ
শ্রী শ্রী লোকনাথ বাবার ১২৭ তম তিরোধান দিবস উপলক্ষে মাগুরা শহরের নতুন বাজার ছানা বাবুর বটতলা প্রাঙ্গনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম প্রাঙ্গনে বিশেষ পূজা ও দিনব্যাপী ধর্মীয় আলোচনা সভার আয়োজন করেছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ মাগুরা জেলা শাখা।
সকালে মঙ্গল প্রদীপ জ্বেলে সূচনা হবে দিবসের। এরপর সকাল ৮টায় হাজারো ভক্তের উপস্থিতিতে শহরের নতুনবাজার বটতলা থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
দিনটি উপলক্ষ্য নতুন বাজার ছানাবাবুর বটতলায় সন্ধা ৭টায় অনুষ্ঠিত হবে-সবার হৃদয়ে বাবা লোকনাথ শীর্ষক আলোচনা সভা।
ইতিমধ্যেই কয়েক হাজার বাবা লোকনাথের ভক্ত অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন।
আয়োজক কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও সুসংগঠিত কর্মতৎপড়তায় সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে এ আয়োজন এমনটাই প্রত্যাশা।


