মাগুরায় জামায়াত নেতার বাড়ি থেকে জঙ্গি সন্দেহে আটক ৭

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন –

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়ায় জঙ্গী সন্দেহে জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ হোসেনের বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে ৭ জনকে আটক এবং এদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই, বাল্ভ তৈরীর ডিভাইস, ২টি পিতলের বড় মুর্তিসহ কয়েকটি ছোট মুর্তি, জাল টাকা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হলো বাচ্চু, ওবায়দুল ,আবুল বাশার , রবিউল, জাহিদুল , আনোয়ার , জাহাঙ্গীর । এদের সকলের বাড়ি ফরিদপুরে।

পুলিশ বাড়ির মালিক জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ হোসেনকেও গ্রেফতার করেছে ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম জানান, জামায়াতের জেলা পর্যায়ের নেতা ও মাগুরা জেলা জজ আদালতের অ্যাডভোকেট ফরিদ হোসেনের বাড়ি ঘেরাও করে পুলিশ অভিযান চালায়। সেখান বৈঠকরত অবস্থায় জঙ্গী সন্দেহে বাচ্চু , ওবায়দুল ,আবুল বাশার , রবিউল, জাহিদুল, আনোয়ার, জাহাঙ্গীর কে গ্রেফতার করে।

সেখান থেকে বেশ কিছু জিহাদী বই, ডিভাইস , ২টি পিতলের মুর্তিসহ কয়েকটি ছোট মুর্তি , জাল টাকা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে। এই সময় বাড়ির মালিক জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ হোসেনকেও পুলিশ আটক করে।

গ্রেফতারকৃত ৭জনের বাড়ি ফরিদপুর জেলায়। তারা আজ শুক্রবার ফরিদপুর থেকে উক্ত এলাকায় এসে বাড়িটি ভাড়া নিয়েছিল। এই বাড়ি ভাড়া নিয়ে তারা নাশকতার পরিকল্পনা নিয়েছিল বলে সন্দেহ করছে। তবে অভিযান কালে উক্ত বাড়ি থেকে কোন বিষ্ফোরক পাওয়া যায়নি । গ্রেফতারকৃতদের জিঞ্জাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: