আজ বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, কবির সে কবিতার মতো সারি সারি তালগাছ রাস্তার দু’ধারে কিংবা বিলের আইলে এমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না। তাল গাছে ‘কানা বগীর ছা’ ও ‘বাবুই পাখির বাসা’ ও নেই আগের মতো। কালের বিবর্তনে মাগুরার পল্লী অঞ্চল থেকে অনেকটাই ম্লান হয়ে গেছে। তবে ‘এক পায়ে দাঁড়িয়ে’ থাকা সেই তালগাছের কদর এখন বেড়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি তাল শাস ও পাকা তালের কদর রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত তাল শাসের চাহিদা বেড়েছে। গ্রীষ্মের একমাত্র ফরমালিন মুক্ত মওসুমি ফল হিসেবে ‘তাল শাস’ গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখছে।
জানা গেছে, এলাকা ভেদে একটি তালের পাইকারি দাম তিন থেকে সাত টাকা। খুচরা পর্যায়ে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।


