বিশেষ প্রতিবেদক – মাগুরায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ১১৫ ভুমিহীন
পরিবার জমিসহ ঘরপাচ্ছে ।
এই উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এক
সংবাদ সস্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক
ড. আশরাফুল আলম , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আফাজউদ্দিন, বিভিন্ন উপজেলার
উপজেলা নিবাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলার
বিভিন্ন পত্রিকার সাঙবাদিকরা ।
সংবাদ সন্মেলনে জানানো হয় মাগুরায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ২শতক
জমিসহ ঘরপাচ্ছে ১১৫ ভুমিহীন পরিবার। ঘর প্রাপ্তদের মধ্যে মাগুরা সদর উপজেলায় ১৫,
শালিখায় ৫০, মহম্মদপুরে ৩০ এবং শ্রীপুরে ২০জন। প্রতিটি ঘর তৈরীতে ব্যায়
হয়েছে এক লক্ষ ৭১ হাজার টাকা। দুই কক্ষ বিশিষ্ট ঘর , সংযুক্ত রান্না ঘর , টয়লেট ও
সামনে বারান্দা রয়েছে।
২৩ জানুযারী ২০২১ শনিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন
করবেন। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রায়ন –২ প্রকল্পের
আওতায় এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
আজ শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান

