বিশেষ প্রতিবেদক – আজ (২০ জানয়ারি) বুধবার মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খানের ১ম মৃত‚বার্ষিকী। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে কবর জিয়ারত ও বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাফিলের আয়োজন করেছে। এছাড়া পারিবারিকভাবেও তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তানজেল হোসেন খান ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে অংশ নেন। পরবর্তীতে জেলা আওয়ামীলীগের সভাপতিসহ বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে রয়েছে তার অসামান্য অবদান। প্রসঙ্গত, আলহাজ্ব তানজেল হোসেন খান ২০২০ সালের ২০ জানুয়ারি সকাল ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন হৃদরোগসহ বার্ধক্য জনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর। ওই দিন বিকালে মাগুরা পিটিআই মাঠে রাষ্ট্রীয় সম্মান ও জানাযা শেষে স্থানীয় পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
আজ শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান

