বিশেষ প্রতিবেদক – আজ মঙ্গলবার বিকালে দুই দিন ব্যাপী মাগুরার শতবর্ষের প্রাচীন ঘোড়া দৌড় প্রতিযোগীতা ও গ্রামীন মেলা শেষ হয়েছে । সোমবার এই মেলা শুরু হয়েছিল। জেলার মহম্মদপুরে দপুরে খালিয়া গ্রামে এই ঘোড়া দৌড় প্রতিযোগীতা ও গ্রামীন মেলা অনুষ্টিত হয় । ঘোড়া দৌড় প্রতিযোগীতায় বিভিন্ন এলাকা থেকে ১৬টি ঘোড়া অংশ নেয় । এউপলক্ষে স্কুল মাঠে গ্রামীন মেলা অনুষ্টিত হয় । মেলায় মিষ্টি , মাছসহ নানা ধরনের পন্য ওঠে বিক্রির জন্য । মেলা চলে গভীর রাত অবধি । নির্মল বিনোদনের জন্য হাজার হাজার লোকের সমাগম ওঠে। খালিয়া গ্রামবাসীরা প্রায় একশত বছর ধরে এই মেলার আয়োজন করে আসছে । প্রতিােযগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। মহম্মদপুরের পাল্লাশীরগ্রামের আনোয়ার মিয়ার ঘোড়া ১ম , একই গ্রামের ঘোড়া ২য় এবং রায়পুর গ্রামের ঘোড়া ৩য় স্থান অধিকার করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। আয়োজক কমিটির কর্মকর্তা অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম জানান, গ্রামবাংলার সংস্কুতিকে ধরে রাখার জন্য একশত বছর ধরে এই মেলা অনুষ্টিত হয়ে আসছে । বিভিন্ন এলাকা থেকে এবছর ১৬টি দৌড়ে অংশ নেয় ।
আজ শনিবার, অক্টোবর ২৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন

