মাগুরানিউজ.কমঃ
জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই’ মাগুরা জেলা শাখা আলোচনা সভা ও মানবন্ধন করেছে।
আজ শনিবার শহরের সেগুন বাগিচায় জেলা সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির সম্মেলন কক্ষে আবু মোঃ ফিরোজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসানুজ্জামান খান, খান আফজাল হোসেন জাহাঙ্গীর, আব্দুল হালিম, আলী তারেক সিদ্দিকী, সমর জোয়ার্দ্দার, শরীফ হাবিব আল সিদ্দিক প্রমুখ।
মানববন্ধন শেষে শহরের চৌরঙ্গী মোড়ে মানবন্ধন করে সংগঠনের সদস্যরা।


