মহম্মদপুরে নির্মম শত্রুতা!!!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরার মহম্মদপুর উপজেলার সূর্যকুণ্ডু গ্রামে ছলেমান শেখ নামে এক ব্যক্তির ১ একর আয়তনের একটি পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেছেন ওই ব্যক্তি।  

ক্ষতিগ্রস্থ ছলেমান শেখ জানান, তার পুকুরটিতে রুই, কাতল, তেলাপিয়া, মৃগেল, সিলভারকার্প, চিতল, আইড়, শৈল, ফলি বড় পুটি, কার্প, শিংসহ বিভিন্ন প্রজাতির ১৫ থেকে ২০ মন মাছ ছিল। যেগুলোর গড় ওজন ৫০০ থেকে  ৮০০ গ্রাম। এসব মাছগুলো সামনের মাসে বিক্রি করার আশা ছিল তার। কিন্তু রবিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পকুরে বিষ দেয়। সোমবার সকাল থেকে মাছ মরতে শুরু করে ও দুপুরের মধ্যে সব মাছ মরে ভেসে উঠে।

ছলেমান শেখ জানান , তিনি কৃষি ব্যাংক, ৩ টি বেসরকারি সংস্থা ও আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার করে মাছের এই চাষ করেছেন। এখন সব মাছ মরে যাওয়ায় কিভাবে দেনা শোধ করবেন তা বুঝতে পারছেন না। পুকুরের পাশে এক ব্যক্তির সাথে থাকা জমি সংক্রান্ত বিরোধসূত্রে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন। তবে বিষয়টি নিশ্চিত নয়। সে কারণে পুলিশী তদন্ত আশা করছেন তিনি।

মহম্মপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম বলেন, মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: