মাগুরানিউজ.কমঃ
‘কানে কানে বললো ওগো সোনা পাখি, ভুল সব সময় ভুল থাকে না গো/সে তোমার আলো, ছায়া, তোমার প্রজাপতি, আকাশ হবে এবং অবশেষে রোজমেরি গন্ধ হয়ে তোমাকে ডোবাবে/তুমি ডুবে ডুবে জল হবে, নদী হবে, সাগরে মিশে মিশে ফের সোনালু ফুল হবে’।
গ্রীষ্মের খরতাপে প্রকৃতিতে প্রাণের সজীবতা ও ভালবাসা নিয়ে যেসব ফুল ফোটে তার মধ্যে সোনালু বা সোনাইলের নাম উল্লেখযোগ্য। সোনালু ফুলের ঝলমলে রূপ দেখে মনে হয় কোন রূপসী কন্যা এইমাত্র হলুদের পিঁড়িতে বসলো। ঝাড়লণ্ঠনের মতো দীর্ঘ থোকায় হলুদ-সোনালি রঙের সোনালু ফুল চলতি পথে যে কারও নজর কাড়বেই। তাকালেই যেনো বলছে…. ভালবাসতেই হবে তাকে।


