যশোর বোর্ডে শীর্ষে খুলনা, তলানিতে মাগুরা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

যশোর শিক্ষা বোর্ডের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এবারের এসএসসিতে চমক দেখিয়েছে খুলনা জেলা। পাসের হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে এই জেলাটি। আর তলানিতে রয়েছে মাগুরা জেলা।

খুলনা জেলায় পাসের হার ৮৫ দশমিক ৩৩ ভাগ, আর মাগুরার এ হার ৭২ দশমিক ৪৫ ভাগ।

যশোর বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ০৪ শতাংশ হলেও বোর্ডের অধীন খুলনা জেলায় পাসের হার ৮৫ দশমিক ৩৩ শতাংশ। এই জেলার ৩৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ হাজার ৯৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২১ হাজার ২৮০ জন। যশোরসহ বিভিন্ন বোর্ডের ফলাফল বিপর্যয়ের মধ্যেও চমক দেখিয়েছে খুলনা ।

যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলা থেকে এ বছর মোট ১ লাখ ৫৩ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২২ হাজার ৯৯৫ জন। তবে বোর্ডের মধ্যে সবচেয়ে ভাল ফলাফল করেছে খুলনা জেলা। এ জেলা থেকে ২১ হাজার ২৮০ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৮৫ দশমিক ৩৩ ভাগ।

যশোর বোর্ডে তলানিতে অবস্থান করছে মাগুরা। এ জেলা থেকে ৮ হাজার ১৫৬ শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৭২ দশমিক ৪৫।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র গণমাধ্যম জানান, বোর্ডের সার্বিক ফলাফল ধরে রাখার জন্য বোর্ডের গৃহীত পদক্ষেপ সমূহ অব্যাহত রয়েছে। বোর্ড কর্মকর্তারা বিভিন্ন স্কুল তাৎক্ষণিক পরিদর্শনসহ শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করছেন। নিয়মিত লেখাপড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: