মহম্মদপুরে কমান্ডার ও ডেপুটির বিরোধ, হাতাহাতিতে যাচাই বাছাই স্থগিত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মুক্তিযোদ্ধা সংসদ মহম্মদপুর উপজেলা ইউনিটের কমান্ডার ও ডেপুটি-কমান্ডারের মধ্যকার বিরোধকে কেন্দ্র করে নির্ধারিত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের সামনে দুই পক্ষের মুক্তিযোদ্ধা ও তাদের সমর্থকেরা যাচাই বাছাই সাক্ষাৎকার দিতে উপস্থিত হন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি-কমান্ডার আব্দুল হাই ভারপ্রাপ্ত কমান্ডার হিসেবে যাচাই বাছাই বোর্ডে উপস্থিত থাকা অবস্থায় একই ইউনিটের নির্বাচিত কমান্ডার আলী রেজা খোকন যাচাই বাছাই কার্যক্রমে অংশ নেয়ার জন্য উপজেলা পরিষদ মিলনায়তনে ঢুকতে গেলে আপত্তি জানান ডেপুটি কমান্ডার আব্দুল হাই এর সমর্থক মুক্তিযোদ্ধারা।

এ নিয়ে ভারপ্রপ্ত কমান্ডার এবং কমান্ডারের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনাসহ ধাক্কাধাক্কি এবং হাতাহাতি শুরু হলে যাচাই বাছাই কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ অবস্থায় মুক্তিযোদ্ধাদের মধ্যকার উত্তেজনা আরও বাড়তে থাকলে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে নিবৃত্ত করেন।

তবে, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব চৌধুরী রওশন ইসলাম অবশ্য মুক্তিযোদ্ধাদের মধ্যকার হাতাহাতি ও ধাক্কাধাক্কির বিষয়টি এড়িয়ে গিয়ে বললেন, ”জেলা প্রশাসকের কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভা থাকায় শুক্রবার যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা সম্ভব হয়নি।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: