মাগুরায় আইনজীবীদের সাথে এ্যাড. আব্দুল বাসেত মজুমদারের মতবিনিময়

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

দেশ বরেণ্য আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাড. আব্দুল বাসেত মজুমদার বলেছেন, বিগত ৫০ বছর আইন পেশায় রয়েছি, আইনজীবী হিসেবে আইনকে শুধু ব্যবসা হিসেবেই নয়, আইন পেশাকে সেবা হিসেবে নিয়ে কাজ করছি, তাই সবার এত ভালোবাসা পাচ্ছি।

বুধবার সকালে মাগুরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

বুধবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান এ্যাড. আব্দুল বাসেত মজুমদার মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাগুরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, রুলস এন্ড পালিকেশন কমিটির চেয়ারম্যান এ্যাড. ইয়াহিয়া, পিপি এ্যাড. কামাম হোসেন, জিপি এ্যাড. মাহাবুব মোরশেদ বাবলা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শাহেদ হাসান টগরসহ অন্যান্য আইনজীবী।

সভায় জেলার আইনজীবীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান এ্যাড. আবদুল বাসেত মজুমদার সমস্যা সমাধানে তার আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, নতুন আইনজীবীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। কেননা শিক্ষার কোন শেষ নেই। একজন আইনজীবী হিসেবে আমি এখনো শিখছি। দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের আইনের সহায়তা অইনজীবীদের মাধ্যমে প্রতিফলিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: