মাগুরানিউজ.কমঃ
শিক্ষা জাতীয়করণের দাবিতে বুধবার মাগুরায় বেসরকারি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রতীকী অনশন ও সমাবেশ করেছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখার উদ্যোগে জেলার মাগুরা সদর, শালিখা এবং মহম্মদপুর উপজেলা মোট ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা মাগুরা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখার সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নিলুসহ আরো অনেকে।
এ সময় বক্তারা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করেন।


