মাগুরানিউজ.কমঃ
মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) গোকুল চন্দ্র জানান, রবিবার সকালে খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ঝিনাইদহ সদর উপজেলার পাঁচ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে সেখান থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


