দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা নিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়।
শুভেচ্ছা বার্তায় জয় বলেছেন, নতুন বছরে বাংলাদেশের মানুষের জীবন মঙ্গল আলোয় ভরে উঠুক, সুন্দর হোক।
নববর্ষের ঊষার আলোকে সম্পূর্ণ নতুন শক্তি ও সাহসে শুরু হোক আমাদের পথচলা। নতুন কিছু সম্ভবনা, নতুন করে স্বপ্ন শুরুর জন্য প্রত্যাশা। মাগুরাসহ দেশবাসী সকলকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ ।
নতুন বছরে সবার কামনা হোক সুখের এবং শান্তির। নতুন বছরে সবাই সুখে থাকুন, শান্তি-তে থাকুন, সকলের মঙ্গল হোক।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা । শুভ নববর্ষ ।


