মাগুরা সদর হাসপাতালে দালাল উচ্ছেদ ও সেবা বৃদ্ধিতে মতবিনিময়

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন-

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালকে দালাল ও ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের দৌরাত্মমুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সদ্য যোগদানকৃত তত্ত্বাবধায়ক ডাঃ সুশান্ত বিশ্বাস। একই সঙ্গে অফিস চলাকালিন সময়ে কোন সরকারি চিকিৎসকের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা প্রদানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।

শনিবার দুপুরে হাসপাতালের সভাকক্ষে প্রতিষ্ঠানটির চিকিৎসা ও ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষে মাগুরায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

ডাঃ সুশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মিহির কুরি, সাধারণ সম্পাদক শামীম খান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুক্তাদির রহমান, ডাঃ জয়ন্ত কুমার কুন্ডুসহ সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় তত্ত্বাবধায়ক ডাঃ সুশান্ত বিশ্বাস আরো জানান- সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালে কর্মরত কোন চিকিৎসক প্রাইভেট ক্লিনিকে অপারেশন কিংবা চিকিৎসার জন্য গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এজন্য তিনি সাংবাদিকদের উপযুক্ত প্রমাণসহ তাকে জানালে এ বিষয়ে জিরো টলারেন্স নেয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সদর হাসপাতালকে দালাল ও ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের দৌরাত্মের হাত থেকে রক্ষারও আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: