মাগুরায় সন্ত্রাস ও মাদক বিরোধী গণ সমাবেশ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

‘মাদক ও জঙ্গিবাদের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে জেলা পুলিশের আয়োজনে মাগুরায় সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ বিরোধী গণ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ১৪৮ জন মাদকসেবী ও ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছে।

সোমবার (২৭ মার্চ) মাগুরা নোমানী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- খুলনা রেঞ্জের ডিআইজি এএসএম মনির উজ জামান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সি রেজাউল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবল‍ু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, এ্যাড. রাজীব মিত্র জয় প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলার সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৪৭ জন মাদক সেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিজ্ঞা করেন। এ সময় তাদের হাতে ফুল তুলে দিয়ে পুনর্বাসনের আশ্বাস দেন তিনি।

এরপর খুলনা রেঞ্জের ডিআইজির নেতৃত্বে শহরে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী একটি র‌্যালি বের হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: